ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নদী দূষণ: রায়গঞ্জের দুটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর ও ছোনকা এলাকায় অবস্থিত দুটি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে নদী দূষণের ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। প্রতিষ্ঠান দুটির অননুমোদিত ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদীর পানি দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতায় কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর দায়ের করা জনস্বার্থমূলক রিটের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলার ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা সাবেক নৌ কর্মকর্তার

নদী দূষণ: রায়গঞ্জের দুটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

আপডেট সময় : ১২:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬