ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ইতালি ও ভ্যাটিকানের সাথে দূরত্ব কমাতে রোম সফরে মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে রোম সফরে যাচ্ছেন। মূলত ইতালীয় সরকার এবং ভ্যাটিকানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা শীতল হয়ে পড়া কূটনৈতিক সম্পর্ককে পুনরায় উষ্ণ করাই এই সফরের মূল লক্ষ্য। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তিনি ইতালির রাজধানীতে অবস্থান করবেন বলে জানা গেছে।

সফরকালে রুবিও ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো পারোলিন এবং ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানালেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে রোমের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল, যা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা সাবেক নৌ কর্মকর্তার

ইতালি ও ভ্যাটিকানের সাথে দূরত্ব কমাতে রোম সফরে মার্কো রুবিও

আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬