ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুসল্লিকে কুপিয়ে হত্যা, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজরত অবস্থায় এক মুসল্লিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় জসীম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মুন্না জানান, নামাজ চলাকালীন অতর্কিতে ওই ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে হাফিজ মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে ভুক্তভোগীর চোখ, মাথা ও মুখে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকান থেকে বাকিতে পণ্য কেনা নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের গৌরনদীতে আবাসিক মাদরাসায় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুসল্লিকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬