ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কারাবাস শেষে সিদ্দিকীর আমূল পরিবর্তন: ‘আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

দীর্ঘ কারাভোগের পর জীবনকে নতুনভাবে উপলব্ধি করছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০২৪ সালের আগস্টে একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন তিনি, যা পরবর্তীতে তার কারাবাস ডেকে আনে। ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১০ মাস ২২ দিন কারাভোগের পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিক।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিদ্দিক তার জেলজীবনের অভিজ্ঞতা এবং এই সময়ে আসা আমূল পরিবর্তনের কথা তুলে ধরেছেন। তিনি জানান, কারাজীবনে প্রচুর চিন্তা করার সুযোগ পেয়েছেন। আগে ধর্মীয় কাজে তেমন মনোযোগী না থাকলেও, কারাগারে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন। তিনি বিশ্বাস করেন, আল্লাহই তাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’— এই স্লোগানটি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে এবং তিনি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছেন। কারাবন্দী অবস্থাতেও তিনি তার সৃজনশীলতা বজায় রাখেন। এই সময়ে তিনি ১৫টি নাটক ও তিনটি চলচ্চিত্রের গল্প লিখেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছেন তিনি।

মুক্তি পেলেও সিদ্দিক এখনো কারাজীবনের মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে তিনি এখনো সেই নিয়মের মধ্যে নিজেকে খুঁজে পান। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ১ নিহত, আহত ৩

কারাবাস শেষে সিদ্দিকীর আমূল পরিবর্তন: ‘আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬