সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তিদের জীবনসংগ্রাম এবং তাদের ঘিরে সমাজে প্রচলিত কুসংস্কারের বাস্তব চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’ মুক্তি পেয়েছে। মে দিবসে রাজধানীর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত।
সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক তরুণীকে কেন্দ্র করে। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মেধাবী ওই তরুণী সমাজের অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যকে জয় করে নিজের ও একই শারীরিক অবস্থার মানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যান। তার এই সংগ্রামের পথে সঙ্গী হন পথশিশুদের নিয়ে কাজ করা এক তরুণ।
পরিচালক গাজী রাকায়েত জানান, বাস্তব জীবনে সেরিব্রাল পালসিতে আক্রান্ত তিনজনকে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করানো হয়েছে। তাদের দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলে তিনি আশাবাদী। সিআরপি-এর অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রে তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদসহ একঝাঁক তারকা অভিনেতাও অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























