ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টানা বৃষ্টিতে জলমগ্ন রংপুর: জনজীবনে চরম ভোগান্তি

রংপুরে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে মহানগরীর লালবাগ রেলগেট, খামার মোড়, বাবু খাঁ ও সেনপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বসতবাড়ি হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অনেক বাসিন্দার ঘরে পানি ঢুকে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক সড়ক পানির নিচে ডুবে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। এদিকে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

টানা বৃষ্টিতে জলমগ্ন রংপুর: জনজীবনে চরম ভোগান্তি

আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬