ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আসা এসব নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি বরিশাল জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

যোগদানকারীদের মধ্যে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ অনেক নেতাকর্মী রয়েছেন। অনুষ্ঠানে এনসিপির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এনসিপির জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা জানান, নতুনদের আগমনে দল আরও শক্তিশালী হবে এবং তাদের মাধ্যমে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার বাংলাদেশ: এক টুকরো সবুজের কাব্য

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬