ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাদক ও জুয়ার নেশায় বারিধারার গির্জায় ডাকাতি: ৩ যুবক গ্রেফতার

রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় ডি মাজেন্ড গির্জায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। মাদক ও অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে তারা ফাদারকে জিম্মি করে এই লুটতরাজ চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার ভাটারা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো— আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল গভীর রাতে মুখোশধারী দুই দুর্বৃত্ত গির্জার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা কর্মচারীদের কক্ষ বাইরে থেকে আটকে দিয়ে ফাদার সুবাস পুলক গোমেজের অফিস রুমে ঢুকে তাকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। তারা ব্যাটারিচালিত রিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।

ডিসি এম তানভীর আহমেদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত পেশাদার অপরাধী। নেশা এবং ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা গির্জাকে টার্গেট করে এই ডাকাতির পরিকল্পনা করেছিল। আসামিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ডাকাতি করলেও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে ডিসি উল্লেখ করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

মাদক ও জুয়ার নেশায় বারিধারার গির্জায় ডাকাতি: ৩ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬