রাজধানীর মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা। তাদের ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনকালে অনৈতিকভাবে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, ডিএমপির জারি করা আদেশে আনুষ্ঠানিকভাবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















