রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক ড. মাহমুদুর রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগের হাট জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে উপস্থিত মুসল্লিরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
আয়োজকরা জানান, দেশের সংবাদমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সাংবাদিক বর্তমানে অসুস্থ থাকায় তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টারের নাম 
























