পিরোজপুরের জিয়ানগরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে শ্রমিকদের অধিকার ও তাদের অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি।
রিপোর্টারের নাম 
























