ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে আড়াইহাজার-মদনপুর সড়কের ফায়ার সার্ভিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়ায় মানবপাচার: পাসপোর্ট-অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে মূলহোতা গ্রেপ্তার

আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

আপডেট সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬