‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে মহিপুর শ্রমিক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা স্থানীয় বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল কারিগর। তাদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মজুরি বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 























