ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে পাচারকালে ৪০০ লিটার পেট্রোলসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে তারাগঞ্জ বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জানা গেছে, পেট্রোলগুলো পলিথিন দিয়ে মোড়ানো দুটি বড় ড্রামে করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক অটোচালক জানান, জনৈক ব্যবসায়ীর নির্দেশে চড়া দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে এই তেল পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল ও অটোরিকশাটি জব্দ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল পরিবহন ও অবৈধ বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

আপডেট সময় : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬