ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে সিটি প্লাইউড কারখানায় কাজ করার সময় বোর্ডের আঘাতে মো. মিরাজ (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কারখানায় মেশিন পরিচালনার সময় হঠাৎ বোর্ড ছিটকে এসে তার শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের ছেলে। তিনি ওই কারখানার মেসে থেকে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬