ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

খুলনা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তফা সরোয়ার ও সম্পাদক তরিকুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খুলনা প্রেসক্লাব নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে বিমল সাহা জয়ী হয়েছেন। সহ-সভাপতির তিনটি পদে বিজয়ী হয়েছেন সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে মো. বেল্লাল হোসেন সজল এবং পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বশির হোসেন নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন এবং কে এম জিয়াউস সাদাত। এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসনের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

খুলনা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তফা সরোয়ার ও সম্পাদক তরিকুল ইসলাম

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬