ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নবাবগঞ্জে ধান কাটতে গিয়ে বিলে ডুবে তরুণ শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো ধান সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে ওয়েসকুরুনী (১৮) নামের এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর (রাজবাড়ী) গ্রামের আশুড়া বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওয়েসকুরুনী ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে আশুড়া বিলে ধান কাটতে এবং কাটা ধান উপরে তুলতে যান ওয়েসকুরুনী। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ডাঙায় নিয়ে এলে দেখা যায় তিনি আর বেঁচে নেই।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান কাটার সময় পানিতে ডুবে ওই তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নবাবগঞ্জে ধান কাটতে গিয়ে বিলে ডুবে তরুণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬