রাজধানীর ডেমরা এলাকায় একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ডেমরা ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কারখানার ভেতর কেউ আটকা পড়েছেন কি না, তাও খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 

























