ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইরান আনছে শত্রুর হার্ট অ্যাটাক ঘটাতে সক্ষম অস্ত্র!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এমন একটি অত্যাধুনিক অস্ত্র উন্মোচন করা হবে যা শত্রুদের জন্য চরম আতঙ্কের কারণ হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আশা করি এতে তাদের হার্ট অ্যাটাক হবে না।’

ইরানি আরও বলেন, শত্রুপক্ষ ভেবেছিল যে তারা ইরানে হামলা চালিয়ে স্বল্প সময়েই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। কিন্তু তাদের সেই ভুল ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে রসিকতার খোরাকে পরিণত হয়েছে।

আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি জানান, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য রণতরীটি থেকে বিমান উড্ডয়ন বা বিমান অভিযান পরিচালনা করতে পারেনি।

তিনি আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সংবেদনশীল মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা সফল পাল্টা আঘাত হেনেছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে, ইরান আরব সাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তারা যদি আরো কাছে এগিয়ে আসে, আমরা অবিলম্বে ব্যবস্থা নেব।’ তিনি আরও দাবি করেন যে, অবরোধ সত্ত্বেও ইরানের কিছু জাহাজ বন্দর থেকে ছেড়ে গেছে এবং তাদের গন্তব্যে পৌঁছেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

ইরান আনছে শত্রুর হার্ট অ্যাটাক ঘটাতে সক্ষম অস্ত্র!

আপডেট সময় : ০১:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬