ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ইসরাইলি সেনাপ্রধানের, অভিযান চলবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান। দক্ষিণ লেবাননে মোতায়েন করা সেনাদের কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এবং ইসরাইলি জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

ইসরাইলি সেনাপ্রধানের মতে, যুদ্ধক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানোর সুযোগ নেই। তিনি সেনাদের নির্দেশ দিয়েছেন যেন তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং তাদের যোদ্ধাদের খুঁজে বের করার অভিযান চালিয়ে যান। উত্তর ইসরাইলের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফেরানোর জন্য সামরিক চাপ বজায় রাখা অপরিহার্য বলে মনে করছে তেল আবিব।

উল্লেখ্য, গত কয়েক মাসের রক্তক্ষয়ী হামলায় লেবাননে ইতোমধ্যে দুই হাজার দুইশর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরাইলি বাহিনী তাদের সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে লেবাননজুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৪৫, আহত ১২ হাজারেরও বেশি

লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ইসরাইলি সেনাপ্রধানের, অভিযান চলবে

আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬