ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী ৪২টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে কার্যকর নৌ-অবরোধের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভাষ্যমতে, বর্তমানে প্রায় ৬৯ মিলিয়ন ব্যারেল তেলবাহী ৪১টি ট্যাংকার ইরানের বন্দরে আটকে আছে, যার বাজারমূল্য প্রায় ৬০০ কোটি ডলারের বেশি। এই বিপুল পরিমাণ তেল বিক্রি করতে পারছে না তেহরান।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বর্তমানে পণ্যবাহী ও তেলবাহী শত শত জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। মার্কিন নৌ-অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে মার্কিন বাহিনী তাদের নৌ-অবরোধ কার্যক্রম কঠোরভাবে বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 





















