বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য এবং ওয়াশিংটনের অবরোধ নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রূপ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের ভুল পরামর্শের কারণেই তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের দিকে যাচ্ছে। গালিবাফের মতে, এই দাম অচিরেই ১৪০ ডলারে গিয়ে ঠেকতে পারে।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামো ভেতর থেকে বিস্ফোরিত হতে পারে এবং এতে মাত্র তিন দিন সময় লাগবে। সেই বক্তব্যের সূত্র ধরে গালিবাফ উপহাস করে বলেন, তিন দিন পার হয়ে গেলেও কোনো কূপ বিস্ফোরিত হয়নি। তিনি প্রয়োজনে সেই অবকাঠামোর লাইভ সম্প্রচার করারও চ্যালেঞ্জ ছুড়ে দেন। আন্তর্জাতিক রাজনীতিতে তেল নিয়ে এই বাকযুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে।
রিপোর্টারের নাম 





















