যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও নৌ-অবরোধ ইরানের তেল রপ্তানিকে কতটা স্থবির করতে পারবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আগামী ৩০ দিন এই চাপ মোকাবিলায় সক্ষম। তবে মার্কিন কর্তৃপক্ষের দাবি, অবরোধের ফলে ইরান তাদের উৎপাদিত তেল রপ্তানি করতে না পারায় স্টোরেজ পূর্ণ হয়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে।
স্যাটেলাইট তথ্যানুযায়ী, ১৩ এপ্রিল অবরোধ শুরুর পর থেকেই ইরানের তেল মজুদ দ্রুত বাড়ছে। খারগ দ্বীপের স্টোরেজ ট্যাংকগুলোর সক্ষমতা প্রায় ৮০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে, যা উদ্বেগজনক। এনার্জি বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ না হলেও এই অবরোধ ইরানের তেল শিল্পকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা মে মাসের দিকে আরও প্রকট হতে পারে।
রিপোর্টারের নাম 





















