ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের পরিকল্পনার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় সরবরাহ ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তেলের বাজারে এমন অস্থিরতা আর দেখা যায়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করা হচ্ছে, যার বিপরীতে ইরানও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার হুমকি দিয়েছে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলা চুক্তি ভঙ্গ করতে পারে: ডগ ব্যান্ডো

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

আপডেট সময় : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬