ইরান যুদ্ধে পেন্টাগনের ঘোষিত ২৫ বিলিয়ন ডলারের বিশাল ব্যয় নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। ডেমোক্র্যাট দলীয় নেতারাই এই যুদ্ধের অর্থনৈতিক ও মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
কংগ্রেসম্যান মার্ক ডি-সালনিয়ার এই ব্যয়ের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কোটি কোটি আমেরিকানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব ছিল। যুদ্ধের ফলে ১৪ জন মার্কিন সেনার প্রাণহানি এবং জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কড়া সমালোচনা করেছেন। খান্নার অভিযোগ, যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব সম্পর্কে পেন্টাগন প্রধানের কোনো স্পষ্ট ধারণা নেই। যুদ্ধ পরিস্থিতি আমেরিকানদের জীবনকে আরও অনিরাপদ করে তুলেছে বলে মনে করছেন এই প্রভাবশালী নেতারা।
রিপোর্টারের নাম 





















