ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ব্যাংকারদের উচ্চপদে নিয়োগে শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যতামূলক শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অভিজ্ঞ ব্যাংকাররা অন্য ব্যাংকের উচ্চপদে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকার যদি সিনিয়র অফিসার পদমর্যাদায় অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হন, তবে তাকে অন্য ব্যাংক উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের জানুয়ারিতে ব্যাংকারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে এই পরীক্ষার শর্তারোপ করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকারদের এই সুযোগ দেওয়ার ফলে ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে দক্ষ জনবলের সংকট দূর হবে। তবে পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব নীতিমালা ও অন্যান্য যোগ্যতা অপরিবর্তিত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলা চুক্তি ভঙ্গ করতে পারে: ডগ ব্যান্ডো

ব্যাংকারদের উচ্চপদে নিয়োগে শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬