ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

চুরির তিনদিন পর স্কুলে ফেরত এলো আইপিএসের ব্যাটারি

কুড়িগ্রামের রৌমারীতে এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ এপ্রিল রাতে একটি বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং এলাকায় তোলপাড় শুরু হয়।

চুরির তিনদিন পর বুধবার বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ব্যাটারি দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, পুলিশি তৎপরতা ও ধরা পড়ার ভয়ে চোর নিজেই সেগুলো গোপনে রেখে গেছে। অভিভাবকরা বলছেন, হয়তো চোরের বিবেক জাগ্রত হওয়ায় বা শাস্তির ভয়ে সে ব্যাটারিগুলো ফেরত দিয়ে গেছে। তবে বারবার চুরির ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান শিক্ষক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

চুরির তিনদিন পর স্কুলে ফেরত এলো আইপিএসের ব্যাটারি

আপডেট সময় : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬