ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

দেশের শিল্প খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত টেক্সটাইল ও গার্মেন্টস খাতের এক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৩-১৪ শতাংশ সুদে ঋণ নিয়ে টেক্সটাইল বা তৈরি পোশাক শিল্পের মতো খাতে টিকে থাকা অসম্ভব।

মন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান জ্বালানি সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, দেশে গ্যাসের ব্যাপক চাহিদা থাকলেও উৎপাদন ও আমদানির মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। এই সংকট মোকাবিলায় সরকার এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভাসমান গ্যাস টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলা চুক্তি ভঙ্গ করতে পারে: ডগ ব্যান্ডো

সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬