নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে অকাল বন্যা ও বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের কষ্টের সোনালি ফসল। গত কয়েক দিনের টানা বর্ষণ এবং সুনামগঞ্জ থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে হাওর রক্ষা বাঁধ ভেঙে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শত শত হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, হাওরের টেকসই বাঁধ নির্মাণ ও মাটির সড়কগুলো উন্নত না করায় প্রতি বছরই তাদের এমন ক্ষতির সম্মুখীন হতে হয়। যদিও কৃষি বিভাগ জানিয়েছে, এবার হাওরে ব্রি-৮৮ জাতের ধানের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় অর্ধেকের বেশি ধান এখন পানির নিচে। সরকারি সহায়তা ও দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকদের পথে বসার উপক্রম হয়েছে।
রিপোর্টারের নাম 
























