ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুর ১২টার দিকে সাহেরা বেগম বাড়ির পাশে একটি কাজে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬