ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে আসার পরপরই আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনুপমা রায় (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার সকালে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অনুপমা প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে স্কুলে এসেছিল, কিন্তু শ্রেণিকক্ষে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়।

স্কুল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল গ্যারেজে রাখার পরপরই অনুপমা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ডা. গোপাল চন্দ্র রায় জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এই হৃদয়বিদারক ঘটনায় স্কুলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬