ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাসের সরাসরি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত

আপডেট সময় : ০২:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬