ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাবিতে জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় অভিযুক্ত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে আটক করার পর শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, সাকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং গত জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলায় সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগে, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নথিপত্র যাচাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি জামিনে মুক্ত

ঢাবিতে জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় : ০১:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬