আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইস্যুটি বর্তমানে এক জটিল মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সময়কে নিজেদের অনুকূলে রাখতে চাইলেও, এই সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ইউরোপীয় মিত্রদের মধ্যে ধৈর্যচ্যুতি দেখা যাচ্ছে। দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
এলমাসরি মনে করেন, এই মুহূর্তে সময় কারো পক্ষেই নেই। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো এখন ধৈর্য হারিয়ে ফেলছে।’ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সাম্প্রতিক এক বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, চ্যান্সেলর যখন বলেন ‘ইরানিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে’, তখন এটি স্পষ্ট হয় যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্রদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন। মিত্রদের ধারণা, ট্রাম্পই তাদের এই বড় সংকটে ফেলেছেন এবং তিনি এটি সমাধান করতে পারছেন না।
এলমাসরির মতে, চ্যান্সেলরের এমন বক্তব্য ট্রাম্পকে খুশি করবে না, বরং এটি তার স্পর্শকাতর জায়গায় আঘাত করার মতো। সবচেয়ে কৌতুহলজনক বিষয় হলো, এর মাধ্যমে এটিই ফুটে উঠছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের নিজেদের মিত্রদের কাছ থেকেও দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।
রিপোর্টারের নাম 























