ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফেনীতে রেকর্ড বৃষ্টিতে শহরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবনে চরম দুর্ভোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফেনী জেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মোট ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অস্বাভাবিক বর্ষণের ফলে পুরো শহরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বর্ষণের কারণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমী সংলগ্ন এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় এবং পেট্রোবাংলাসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বহু সড়ক ও অলিগলিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানিয়েছেন, একটানা বৃষ্টির কারণে ড্রেন ও খাল দিয়ে পানি নিষ্কাশন ধীরগতিতে হচ্ছে, যার ফলে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ১২টি টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ শুরু করেছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। তিনি আরও বলেন, আগামী ২ থেকে ৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

ফেনীতে রেকর্ড বৃষ্টিতে শহরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবনে চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৯:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬