ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহ নেওয়াজ হল বটতলা এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে নিহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি করে পালিয়ে যায়।

আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানা উপ-পরিদর্শক এসআই শাহাদাত সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

রাজধানীর নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬