ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজান মিয়া (৫০), তিনি রংপুর জেলার বাসিন্দা ছিলেন এবং উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান। স্থানীয়রা জানায়, মিজান মিয়া মঙ্গলবার বিকেলে নাগরপাড়া এলাকার কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬