ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: ১ বছরের কারাদণ্ডে যুবক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, চলমান এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর পরিবর্তে অংশগ্রহণ করতে এলে তাফসিরের গতিবিধি ও পরিচয় নিয়ে সন্দেহ হয়। পরে ব্যাপক যাচাই-বাছাই শেষে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া গেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সাজাপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

ঘটনার পরপরই উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন। মহেশ্বর মন্ডল জানান, পাবলিক পরীক্ষার গুরুত্ব ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ আগস্ট থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা, লক্ষ্যমাত্রা ১৫ মাস বয়সী শিশু

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: ১ বছরের কারাদণ্ডে যুবক

আপডেট সময় : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬