ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাঙ্কার পারাপার: জ্বালানি বাজারে স্বস্তি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এই প্রথম একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই বিশাল জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা এবং শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষণ অনুযায়ী এই তথ্য জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক-এর মালিকানাধীন ‘মুবারাজ’ নামের এই ট্যাঙ্কারটি গত ২ মার্চ আমিরাতের দাস দ্বীপ থেকে ১ লাখ ৩২ হাজার ৮৯০ কিউবিক মিটার এলএনজি নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে, জাহাজটি প্রায় এক মাস তার অবস্থান শনাক্তকারী যন্ত্র (এআইএস ট্রান্সপন্ডার) বন্ধ রেখেছিল। সম্প্রতি ভারতের উপকূলে জাহাজটির সংকেত আবার পাওয়া যায়।

কেপলার-এর বিশ্লেষকদের ধারণা, গত ১৮-১৯ এপ্রিলের দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। ওই সময় আরও বেশ কিছু জাহাজ প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল। যদিও অ্যাডনক কর্তৃপক্ষ তাদের জাহাজের অবস্থান বা চলাচল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহ প্রায় বন্ধ ছিল। ‘মুবারাজ’-এর এই সফল যাত্রা বিশ্ব জ্বালানি বাজারে নতুন আশা জাগাচ্ছে। বর্তমানে জাহাজটি চীনের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাঙ্কার পারাপার: জ্বালানি বাজারে স্বস্তি

আপডেট সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬