বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে কলম্বিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। সান্তা মার্তায় আয়োজিত এই দুই দিনের বৈঠকে ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প ও টেকসই জ্বালানির দিকে যাত্রাকে ত্বরান্বিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তাপ বিবেচনায় এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এতে কানাডা, নরওয়ে ও অস্ট্রেলিয়ার মতো বড় জ্বালানি উৎপাদক দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোও অংশ নিচ্ছে। তবে বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারত এই আলোচনায় অনুপস্থিত রয়েছে। সম্মেলনটি থেকে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা না থাকলেও নতুন কয়লা বা তেল প্রকল্প বন্ধের বিষয়ে জোরালো আলোচনার প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 
























