ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইরানে স্কুলে ভয়াবহ হামলায় ১৫৫ জনের মৃত্যু: নেপথ্যে ক্ষেপণাস্ত্র হামলা?

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রথম দিনেই ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৫৫ জন প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ৭৩ জন ছাত্র, ৪৭ জন ছাত্রী, ২৬ জন শিক্ষক, সাতজন অভিভাবক, একজন স্কুলবাস চালক এবং একজন ফার্মেসি টেকনিশিয়ান রয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান পাল্টা জবাব দেয়। মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, লক্ষ্যভ্রষ্ট একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে ‘পরিকল্পিত ও ইচ্ছাকৃত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায় এড়াতে এই ঘটনার পেছনে ইরানের নিজস্ব ব্যর্থতাকে দায়ী করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

ইরানে স্কুলে ভয়াবহ হামলায় ১৫৫ জনের মৃত্যু: নেপথ্যে ক্ষেপণাস্ত্র হামলা?

আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬