সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা তাদের ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবহারকারীদের জন্য নতুন এক তদারকি সুবিধা চালু করেছে। এর মাধ্যমে অভিভাবকরা এখন থেকে জানতে পারবেন তাদের সন্তানরা মেটার এআই সহকারীর সাথে কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে এই বিশেষ নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে।
মেটা জানিয়েছে, অভিভাবকদের জন্য ‘ইনসাইটস’ নামে একটি আলাদা ট্যাব থাকবে যেখানে সন্তানদের কথোপকথনের বিষয়বস্তুগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে দেখানো হবে। যেমন—শিক্ষা, বিনোদন, স্বাস্থ্য বা মানসিক অবস্থা। তবে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সরাসরি কোনো মেসেজ বা ব্যক্তিগত বার্তা পড়ার সুযোগ থাকছে না। শুধুমাত্র গত সাত দিনের কথোপকথনের ওপর ভিত্তি করে এই তথ্যগুলো প্রদান করা হবে।
শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেটা এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি শিশুদের অনলাইন সুরক্ষা ও আসক্তি নিয়ে বেশ কিছু আইনি জটিলতার মুখে পড়ার পর প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। পাশাপাশি সাইবারবুলিং প্রতিরোধে অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশিকাও তৈরি করছে মেটা।
রিপোর্টারের নাম 

























