ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তবে আসামি পক্ষের সময়ের আবেদনের কারণে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।

মঙ্গলবার সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি আগামী ২১ মে তারিখে ধার্য করেন। এর আগে এই মামলার আসামি, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক এমপি সাদেক খান আদালতে হাজির করা হয়েছিল।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করেন যে তিনি প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি তার আইনজীবীকে বিষয়টি আদালতের নজরে আনতে এবং চিকিৎসা সেবা পাওয়ার জন্য আবেদন করার কথা বলেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ১২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬