ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বৈরী আবহাওয়ায় নিকলীতে ১ ঘণ্টা পিছিয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বেলা ১১টায় শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই আবহাওয়া প্রতিকূল থাকায় এবং ভারী বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছিল না। শিক্ষার্থীদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়। সকাল ৯টা ৫০ মিনিটে মাইকিং করে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি জানান, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

বৈরী আবহাওয়ায় নিকলীতে ১ ঘণ্টা পিছিয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬