ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিরিয়ায় বাশার আল-আসাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিরিয়ার দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে আসাদ সরকারের পতনের পর এবার শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। গত রোববার রাজধানী দামেস্কে বাশার আল-আসাদ এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসাদের খালাতো ভাই ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। দারা প্রদেশে দমন-পীড়নের দায়ে অভিযুক্ত নাজিবকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

২০১১ সালে দারা প্রদেশে কিশোরদের ওপর নির্যাতনের ঘটনা সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল বলে মনে করা হয়। বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান জানিয়েছেন, পলাতক আসাদসহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে এই বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে। ক্ষমতাচ্যুতির পর আসাদ রাশিয়ায় আশ্রয় নিলেও তার সরকারের পতন ও পরবর্তী বিচারিক কার্যক্রম মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ম্যাচটি ছিল পাগলাটে’: জয় শেষে অবসর নিয়ে যা বললেন রোনালদো

সিরিয়ায় বাশার আল-আসাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬