যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় স্থবিরতা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্ববাজারে টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে তেলের দাম।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের ফিউচার্স দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলারের বেশি দরে লেনদেন হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























