ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শাপলা ট্রাজেডি স্মরণে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন

ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায় শাপলা চত্বর গণহত্যা। ২০১৩ সালের ৫ মে রাতের অন্ধকারে শাপলা চত্বরে সংঘটিত এই ট্রাজেডিকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ‘শাপলা স্মৃতি সংসদ’ একটি বিশেষ ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করেছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল মেধা প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে। আয়োজক সংগঠন জানিয়েছে, সাতটি বিভাগে বিজয়ীদের জন্য ল্যাপটপ, ট্যাব এবং কিন্ডেল রিডারসহ সর্বমোট ২৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। প্রতিযোগিতার বিভাগগুলো হলো: স্মৃতিচারণ, প্রবন্ধ, গল্প, রচনা, ছড়া, কবিতা এবং কুইজ। যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন। এবারের আয়োজনের মূল বিষয়বস্তুতে ‘শাপলা গণহত্যা’ এবং ‘৫ মে ২০১৩’-এর ঐতিহাসিক প্রেক্ষাপটকে প্রাধান্য দেওয়া হয়েছে। কুইজ প্রতিযোগিতার জন্য ‘শহীদনামা (সংক্ষিপ্ত সংস্করণ)’ এবং ‘কারাগার থেকে বলছি’ বই দুটিকে পাঠ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পুরস্কারের তালিকায় রয়েছে আকর্ষণীয় সব সম্মাননা। প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় থেকে পঞ্চম পুরস্কার বিজয়ীরা পাবেন ট্যাব, সনদপত্র ও ক্রেস্ট। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের জন্য থাকছে কিন্ডেল ই-বুক রিডার, সনদপত্র ও ক্রেস্ট। এছাড়া, কুইজ প্রতিযোগিতায় ১১তম থেকে ৫০তম স্থান অধিকারীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে বই, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

আগ্রহী প্রতিযোগীদের আগামী ১ মে, ২০২৬ তারিখের মধ্যে তাদের লেখা জমা দিতে হবে। প্রবন্ধ ও স্মৃতিচারণের ক্ষেত্রে শব্দসীমা ২০০০, গল্পের জন্য ১৫০০ এবং রচনার জন্য ৫০০ শব্দ নির্ধারণ করা হয়েছে। ছড়া ও কবিতা অনূর্ধ্ব ১৬ লাইনের হতে হবে। কুইজ প্রতিযোগিতাটি আগামী ১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এর রেজিস্ট্রেশন ফি মাত্র ১১৩ টাকা।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা: ই-মেইল: shaplasmritysangsad@gmail.com। সরাসরি বা কুরিয়ারে পাঠানোর ঠিকানা: শাপলা স্মৃতি সংসদ, ৪১/২৫, ব্লক বি, রোড নং-৩, চাঁন মিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ইতিহাসের সাক্ষী হতে এবং সৃজনশীল লেখনীর মাধ্যমে এই মহতী উদ্যোগে শামিল হওয়ার জন্য সকল স্তরের নাগরিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

শাপলা ট্রাজেডি স্মরণে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন

আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬