ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক এই আদেশ দেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে গত ২ এপ্রিল এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ এক ধর্মীয় আলোচনায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন আমির হামজা। বাদীর দাবি, এই বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি মন্ত্রীর মানহানি করা হয়েছে। আইনি প্রক্রিয়া মোকাবিলা করতেই এখন উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন এই সংসদ সদস্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের চূড়ান্ত দফার নির্বাচন: শেষ দিনের প্রচারণায় তারকার হাট ও রাজনৈতিক উত্তাপ

মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা

আপডেট সময় : ১১:২৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬