বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। দলের মজলিসে শুরার এক জরুরি অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। দলের আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ ও চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীসহ দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা বোর্ডের সদস্য, খিলগাঁওয়ের মাদরাসাতুল কোরআন ওয়া সুন্নাহর মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমিরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
রিপোর্টারের নাম 

























