ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

চলতি হজ মৌসুমে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ৮৭টি ফ্লাইটের মাধ্যমে এই বিপুল সংখ্যক হজযাত্রী পবিত্র ভূমিতে অবতরণ করেছেন। রোববার বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ মোট ৬৬০টি সংস্থা বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনা করছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক আরও জানান, বাকি হজযাত্রীরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টিসহ মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬